বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবষেশে ডিভোর্সের আসল কারণ জানালেন আরেফিন রুমি

১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে আলোচিত ও সমালোচিত ছিলো সঙ্গীতশিল্পী আরেফিন রুমির দ্বিতীয়বার ঘর ভাঙার খবর। ঘর ভাঙার এ খবরে খল নায়ক হিসেবে চিত্রিত হয়েছেন রুমি, কারণ তিনিই তার দ্বিতীয় স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী কামরুন নেসাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

আলোচিত এ ঘটনার পরে রুমি তার ফেসবুকে জানালেন স্ত্রীকে তালাক দেওয়ার কারণ। অন্যদিকে ছেলের খবর প্রকাশ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন রুমির মা। মা-ছেলে কথা ও দেওয়া তথ্যে রয়েছে বেশ অমিল।

নিজের ফেসবুক পেজে পোষ্ট দিয়ে রুমি দাবি করেছেন, দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা তার মাকে গালাগালি করতেন, অবাধ্য ছিলেন আর মাকে মানসিক অত্যাচার করতেন।

রুমির মা নাসিমা আক্তার অবশ্য বলেছিলেন, কামরুন নেসার আরেক স্বামী আছে যিনি যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি নিয়মিত সেই স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রায়ই যুক্তরাষ্ট্রে গিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে আসতেন। কিন্তু বিয়ের আগে রুমির জানতেন কামরুন নেসা তালাকপ্রাপ্ত।

ছেলে বলছে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আর মা বলছে আগের স্বামীর সঙ্গে যোগাযোগ করতেন আসলে কোন কারণের জন্য কামরুন নেসাকে তালাক দিয়েছেন রুমি তা এখনো পরিস্কার হয়নি।

গত ৩১ জানুয়ারি দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকেও ডিভোর্স দেন আরেফিন রুমি। গত মঙ্গলবার রুমি আইনজীবীর মাধ্যমে নেসার বাবাকে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি জানান।

২০১২ সালে কামরুন নেসা ও ছেলের সঙ্গে আমেরিকায় স্টেজ শো করতে গিয়েই দু’জনের পরিচয় হয়। এরপর প্রথম স্ত্রী অনন্যার সঙ্গে নাটকীয় ভাবে বিবাহ বিচ্ছেদ করে আমেরিকায় গিয়ে কামরুনকে বিয়ে করেন তিনি।

প্রথম স্ত্রী অনন্যাকে ডিভোর্স এবং এর দায়ে জেল-জরিমানাও ভোগ করতে হয়েছে আলোচিত এ গায়ককে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত