সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘অবৈধভাবে জন্ম নেয়া দল রাজনৈতিক দল হতে পারে না’

অবৈধভাবে জন্ম নেয়া কোন দলই রাজনৈতিক দল হতে পারে না। এটা অপরাজনীতি ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে জঙ্গিবাদ নিরসনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও একটি অনলাইন পত্রিকার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে পাকিস্তানী শক্তিপক্ষের পুনরুত্থান ঘটেছে। আর তারাই এদেশের জঙ্গিবাদের সাথে জড়িত। কিভাবে বিএনপি নেত্রী ১ জুলাইর ঘটনাকে অভুত্থান বলেন। যাদের জন্ম মিথ্যা দিয়ে তাদের থেকে সত্য আশা করা যায়না। দলটি বিভিন্ন অপকর্মে শাস্তি প্রাপ্ত হবেন জেনে মরণ কামড় দিতে চাইছে।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা হলেও আমাদের দেশের ভেতরেই শক্তিই এ জঙ্গিবাদের সাথে জড়িত। একটি দলের প্রধান জঙ্গিরা নিহত হলে তা নিয়ে প্রশ্ন তুলেন। কেউ যখন গ্রেনেড, অস্ত্র নিয়ে হামলা শুরু করে তখন তাদের কি করতে হবে? আমরা, আপনি কি গ্রেনেড নিয়ে বাড়ি বসে থাকি? যারা জঙ্গি তারাই এসব ভয়ংকর অস্ত্র গ্রেনেড নিয়ে হামলা চালায়।

দীপু মনি বলেন, যারা এসব জঙ্গি হত্যা নিয়ে কথা বলে তাদের কর্মকা- দিয়ে এটাই স্বীকার করে নেয় যে জঙ্গি তাদেরই সৃষ্টি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন তারা এসব অপশক্তি দিয়ে কোন অবস্থাতেই এ অগ্রযাত্রা রোধ করতে পারবেনা।

মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও স্বাধীনতা চিকি‍ৎসক পরিষদের ট্রেজারার ডা. আবু ইউসুফ ফকির, এবি গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী