শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবৈধভাবে হংকং না যেতে বাংলাদেশিদের প্রতি অনুরোধ

হংকংয়ে অবৈধ অনু্প্রবেশ না করতে দেশটির অভিবাসন দফতর শুক্রবার বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে। হয়রানি এড়াতে এক্ষেত্রে কোনো সিন্ডিকেটের মাধ্যমে প্রলুব্ধ না হতেও অনুরোধ জানানো হয়েছে।

দেশটির অভিবাসন দফতরের সহাকারী পরিচালক রোনাল্ড এন ডব্লিউ ফাং বলেছেন, ‘অভিবাসনের ক্ষেত্রে কোনো প্রতিনিধিকে (এজেন্ট) বিশ্বাস করবেন না। কারণ, হংকং সরকার কোনো রাজনৈতিক আশ্রয় দেয় না, কাউকে শরণার্থী হিসেবেও গ্রহণ করে না।’

শুক্রবার ঢাকায় চীনা দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাং এসব কথা বলেন।

তিনি জানান, তারা বাংলাদেশের মানুষকে বিষয়টিতে সচেতন করতেই এসব কথা বলছেন।

ফাং জানান, হংকংয়ের অভিবাসন দফতর ও পুলিশ ২০১৫ সালে ৪১৪ জন অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করে রেখেছে। যা ২০১৪ সালের তুলনায় ২১ শতাংশ বেশি।

তিনি বলেন, পর্যটকদের হংকংয়ে চাকুরি করার অনুমতি নেই। সেটা বৈতনিক কিংবা অবৈতনিক যাই হোক না কেন অভিবাসন দফতরের অনুমতি ছাড়া চাকুরি করতে পারবে না কেউ।

তিনি বলেন, ‘অপরাধীদের বিচার হবে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৫০ হাজার ডলার জরিমানা হবে এবং একইসঙ্গে দুই বছর জেল হবে।’

যারা হংকংয়ে অনুপ্রবেশ করবে তাদের বৈধ বসবাসের অনুমতিও দেওয়া হবে না বলে ফাং জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ, অভিবাসনের ক্ষেত্রে অননুমোদিত কোনো এজেন্টের ফাঁদে পা দেবেন না।’

হংকং ইমিগ্রেশন অর্ডিন্যান্সের ৩৮এএ অনুচ্ছেদ অনুযায়ী, অবৈধ অভিবাসী এবং নাগরিকদের (হংকং) মধ্যে যাদের হংকং ত্যাগ করতে বলা হয়েছে কিংবা যারা নির্বাসিত তারা বৈতনিক কিংবা অবৈতিক হোক কোনো চাকুরি গ্রহণ করতে পারবেন না। এমনকি তারা কোনো ব্যবসা শুরুও করতে পারবেন না।

ফাং বলেন, এ ধরণের অপরাধে যারা ইতিমধ্যে ১৫ মাস ধরে জেলে রয়েছেন তাদের জন্য আপিল বিভাগ একটি নির্দেশনা দিয়েছে।

জ্যেষ্ঠ অভিবাসন কর্মকর্তা ল্যাম কিং-ফুং, ল্যাম কি-ওয়াহ এবং জনসংযোগ কর্মকর্তা অংগুস ডব্লিউ এইচ লি এ সময় উপস্থিত ছিলেন।

তারা বলেন, হংকং, চীন বাংলাদেশের কতিপয় সিন্ডিকেটের মধ্যে একধরনের যোগাযোগ রয়েছে। যারা মানুষকে রাজনৈতিক আশ্রয়, শরণার্থী কিংবা চাকুরির সুযোগের কথা বলে হংকং পাঠায়।তাদের অধিকাংশই চীন হয়ে হংকংয়ে প্রবেশ করে এবং এদের হংকংয়ের কোনো ভিসা থাকে না। সূত্র: ইউএনবি

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত