অবৈধ প্রেমের জেরে স্বামী-স্ত্রীর সশস্ত্র আক্রমণ পরস্পরকে, পরিণতি মারাত্মক


সাহেরা খাতুন স্থানীয় একটি স্কুলে সাফাই কর্মীর কাজ করতেন। সেখানেই এক শিক্ষকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন সাহেরা।
স্বামী-স্ত্রীর মধ্যে ধারালো অস্ত্রের সংঘর্ষের জেরে মৃত স্ত্রী। আক্রান্ত স্বামীও। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ ব্লকের গুঠিন গ্রামে। মৃতার নাম সাহেরা খাতুন (২৬)। আহত স্বামীর নাম নুর আলম।
স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্কের জেরেই দু’জনের মধ্যে সংঘর্ষ বাধে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, সাহেরা খাতুন স্থানীয় একটি স্কুলে সাফাই কর্মীর কাজ করতেন। সেখানেই এক শিক্ষকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন সাহেরা। এই ঘটনা জানাজানি হতেই এদিন প্রতিবাদ করেন নুর।
বচসা চরম আকার ধারণ করলে পরস্পরের উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন দু’জনে। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলে স্ত্রীর মৃত্যু হয়। এদিকে নুর আলম রায়গঞ্জ হাসপাতালেই চিকিৎসাধীন।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানারপুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













