সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অব্যাহত ধর্মঘট, যত ভোগান্তি জনসাধারনের !

দুই চালকের দণ্ডের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে সারাদেশের সড়কপথের যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়েছে। স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। রাজধানীর গাবতলীতে রাতভর পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকরা এখনো গাবতলীর রাস্তায় বিক্ষোভ করছে। তবে পুলিশি অভিযানে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে।

পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। বাস-ট্রাকসহ কোনো গণপরিবহন চলছে না। এমনকি সিএনজি অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে শ্রমিকরা। প্রাইভেট গাড়ি, মোটরসাইকল আর রিকশা ছাড়া রাজধানীতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পরিবহনব্যবস্থা বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে দেশের যোগাযোগব্যবস্থা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশ।

বুধবার সকালে রাজধানীতে গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী যাত্রীদের। রাস্তায় কোনো পরিবহন না পেয়ে কেউ পায়ে হেঁটে, কেউ রিকশা-ভ্যানে করে অফিসের দিকে রওয়ানা করেছেন।

এদিকে গাবতলীতে রাতভর পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকেরা পুলিশের একটি রেকার, সার্জেন্টের মোটরসাইকেল ও পুলিশ বক্সে আগুন দিয়েছে। কয়েকটি যানবাহন ও সংবাদ কর্মীদের ক্যামেরা ভাঙচুর ও মারধরের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানায়, রাত আটটার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক দিয়ে যান চলাচলে বাধা দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা কিছু গাড়িও ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তারা সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। গাবতলী বালুর মাঠের পাশের পুলিশ বক্স ও একটি রেকারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১১টার দিকে বিপুলসংখ্যক র‌্যাব সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয়। রাতভর থেমে থেমে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী