অভিনয়শিল্পী সংঘের ‘অন্তর্বর্তী প্রধান’ তারিক আনাম খান


নানা অভিযোগ তুলে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির সংস্কার ও পদত্যাগের দাবি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’ ব্যানারে দেশের অর্ধশতাধিক অভিনয়শিল্পী ৫ আগস্টের পর থেকে সমাবেশ করে আসছিলেন। অবশেষে সেই দাবির বিপরীতে শান্তিপূর্ণ সুরাহা হলো।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও ৪ জন থাকবেন। যদিও কারা থাকবেন, সেটি এখনও জানাননি অন্তর্বর্তী প্রধান।
বুধবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটি সাধারণ সভা ডাকে। সেখানে সদস্যদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ৪ মাস মেয়াদি নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংঘের সদস্যরা।
শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের সমর্থনে ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কেউ পদত্যাগ করছেন না বলে জানা গেছে।
সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘‘সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী ৪ মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা দিবেন।”
তিনি জানান, ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউ পদত্যাগ করবেন না। এই ৪ মাস তারা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধান তারিক আনাম খানই পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













