বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয়

অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘নবম আন্তর্জাতিক অভিবাসন সম্মেলন, ২০১৬’ এর উদ্বোধন ঘোষণাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীরা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য কাজ করছে। অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয়। এটি সব সমাজকে মেনে নিতে হবে।

তিনি বলেন, একজন অভিবাসী যখন তার দেশ, পরিবার ত্যাগ করে তখন তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। তিনি অন্য দেশের উন্নয়নে কাজ করেন। আর এজন্য যৌবনের গুরুত্বপূর্ণ সময় পরদেশে কাটিয়ে দেন। অথচ আমরা অনেক সময় তাদেরকে অবজ্ঞা করি।

শেখ হাসিনা বলেন, মানুষ শুধু কাজের জন্য নয়, বহুবিধ কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাই আমাদের দেখতে হবে আমরা কীভাবে অভিবাসীদের চলাচল নির্বিঘ্ন করতে পারি। আমাদের আরো নিশ্চিত করা প্রয়োজন যে, প্রতিটি অভিবাসী যেন সুরক্ষা পায়। গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে আমরা এ বিষয়ে ঐক্যমত্যে পৌছেছি। অভিবাসীরা আজ আমাদের কিংবা তাদের বিষয় নয়। সবার বিষয়।

প্রধানমন্ত্রী স্বীকার করেন যে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের সুরক্ষায় বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। তবে সেই অর্জনকে আরো বাড়াতে হবে বলে তিনি মত দেন।

তিনি বলেন, অভিবাসন একটি জটিল মানবিক ব্যাপার। অভিবাসন নিয়ে অভিবাসীদের ভয় পাওয়ার কারণ নেই। বরং অভিবাসন কীভাবে বাস্তাবয়ন করা য়ায় সেটি দেখা দরকার।

প্রধানমন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর অভিবাসন ও উদ্বাস্তু সম্মেলনে এ বিষয়ে বিশ্ব আমাদের প্রস্তাব গ্রহণ করেছে। বর্তমানে আমরা বিভিন্ন রাষ্ট্র ও নাগরিকের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক চুক্তিতে উপনীত হতে যাচ্ছি, যা ২০১৮ সালে কার্যকর করার চিন্তাভাবনা রয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অভিবাসীদের সুরক্ষার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজেন্ডা-২০৩০ এ অভিবাসন ও উদ্বাস্তু সম্পর্কে আমরা যে অঙ্গীকার করেছি, তা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি আনন্দিত যে, সংকট ও সংঘাতময় পরিবেশে অভিবাসন ও সুশাসন বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে। আমাদেরকে অবশ্যই অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ