অরিজিতের ঘণ্টার মূল্য দেড় লাখ রুপি!


বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধু বলিউড নয় বাংলা গানেও তার জনপ্রিয়তা বেশ। ভক্তদের গানের আবদার মেটাতে প্রায়ই তাকে বিভিন্ন কনসার্টে হাজির হতে হয়। একটি লাইভ কনসার্টে অংশ নিতে অরিজিৎ কত টাকা নেন তা কী আপনি জানেন?
গত বছর একটি লাইভ কনসার্টের জন্য ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা নিতেন অরিজিৎ সিং। বিশ্বাস করুন আর নাই করুন, এ বছর থেকে তা বাড়িয়ে দেড় কোটি টাকা করেছেন। যা আগের চেয়ে প্রায় তিন গুণ।
এ সম্পর্কে একটি সূত্র জানায়, ‘কনসার্টের জন্য এখন অরিজিৎ পছন্দের শীর্ষে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে তার কাছে অনুষ্ঠান করার জন্য প্রস্তাব আসে। তিনি পয়তাল্লিশ মিনিট বা এক ঘণ্টার একটি কনসার্ট শোয়ের জন্য দেড় কোটি রুপি নিচ্ছেন। চাহিদার শীর্ষে থাকা আর কোন কণ্ঠশিল্পীই এত বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেন না।সনু নিগম, শংকর মাধবন, মিকা সিং এবং আঙ্কিত তিওয়ারি প্রতিটি কনাসার্টের জন্য ৪০-৫০ লাখ রুপি নিয়ে থাকেন।’
এদিকে একজন আয়োজক এ প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, ‘অরিজিৎ বর্তমানে যে পারিশ্রমিক দাবি করছেন তা বলিউডের প্রথম সারির অভিনেতাদের প্রায় সমান’।
অরিজিতের পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টিকে ‘পাগলামি’ আখ্যায়িত করে অন্য এক আয়োজক বলেন, ‘যদিও অনেকেই আছেন, যারা এমন খরচ করতে রাজি; কিন্তু এটা ভালো কাজ হচ্ছে না। কারণ প্রতিদিনই এতে করে অনেক নতুন শিল্পী ঝরে যাচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













