অর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন শিক্ষকরা


অর্থমন্ত্রীর আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে আয়োজিত এক সংবাদে সম্মেলনে এ দাবি জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অর্থমন্ত্রী শিক্ষক সমাজের সঙ্গে তামাশা করেছেন। শিক্ষকদের মর্যাদা অবনমন করে প্রমাণ করেছেন তিনি শিক্ষক জাতির দুশমন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেতন বৈষম্য নিরসন কমিটির নামে অর্থমন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছিলো তা ওই কমিটির সদস্যরা অবগত নন। অর্থমন্ত্রী একতরফা ভাবে ওই পরিপত্র জারি করেছেন।
শুধু তাই নয় জাতীয় অধ্যাপকদের সিনিয়র সচিবের মর্যাদায় নামিয়ে এনেছেন। এটা তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপের সামিল।
অধ্যাপক ফরিদ উদ্দিন আরও বলেন, আগামী ২ জানুয়ারি শিক্ষক সমতিরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













