অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন না : সুরঞ্জিত


বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার দায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিক উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভা শেষে এ মন্তব্য করেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ওই ঘটনায় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। এ ছাড়া সব ক্ষেত্রে শুধু ডিজিটালাইজেশন করলেই হয় না, তা সুরক্ষার ব্যবস্থাও করতে হবে বলে মনে করেন সাবেক এ মন্ত্রী।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। চলতি মাসে এই চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













