বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অল্পের জন্য জেলে যাওয়া এড়ালো ছাগল!

অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে ভারতের ছত্তিশগড় রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ একটি ছাগল ও তার মালিককে আটক করেছে। ছাগলের বিরুদ্ধে অভিযোগম একজন সিনিয়র বিচারকের বাগান খেয়েছে সে। আর ছাগলের মালিকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বার বার বলা সত্ত্বেও তিনি তার চাছাল আটকে রাখেননি।

ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৪০ কিলোমিটার দূরে জানাকপুর শহরে এক বিচারকের বাগানে ঢুকে লতাপাতা খাচ্ছিল ছাগলটি। কিন্তু এ দফা আর বাগানের মালি ছাগলটিকে রক্ষে দেননি। তিনি ছাগলটিকে ধরে নিয়ে সোজা থানায় যান। পুলিশের কাছে তিনি ছাগল ও ছাগলের মালিক আবদুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে- ছাগলটি ও তার মালিক হাসান বার বার ওই বাগান ক্ষতিগ্রস্ত করেছে। ছাগলকে ‘দফায় দফায় হামলাকারী’ বলে উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা রাম সেওয়াক পাইক্রা জানান, আটকের পর আবদুল হাসান ও ছাগলটিকে জামিনে মুক্তি দেয়া হয়েছে তবে প্রাথমিকভাবে সম্পদ ধ্বংসের বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

পাইক্রা জানান, ছাগল ও তার মালিকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভারতের পেনাল কোডের ৪২৭ ও ৪৪৭ ধারা অনুযায়ী জামিনযোগ্য অপরাধ। সে কারণে তাদেরকে পুলিশি হেফাজতে নেয়া হলেও পরে তাদেরকে মুক্তি দেয়া হয়। তবে আবদুল হাসনকে থানায় এ মর্মে অঙ্গীকার করতে হয়েছে যে, ওই ছাগল আর বিচারকের বাগান নষ্ট করবে না।

কয়েকটি সূত্র বলেছে, যে আইনের ধারায় ছাগল ও তার মালিককে আটক করা হয়েছিল তাতে তাদের দুই থেকে সাত বছর জেল হতে পারত!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প