বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অসুস্থ স্বামীর জন্য দোয়া চাইলেন রওশন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনা করে দলের নেতা-কর্মী এবং দেশবাসীর দোয়া চাইলেন তার স্ত্রী দলের সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সমানে ‘জাতীয় পার্টির অষ্টম কাউন্সিল সফলভাবে সম্পূর্ণ হওয়ায় শোকরানা দোয়া ও মিলাদ মাহফিলে এরশাদের জন্য দোয়া কামনা করেন।

রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আজকের মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আশার কথা ছিল। কিন্তু অসুস্থার কারণে চেয়ারম্যান আসতে পারেনি। আপনার সবাই তার জন্য দোয়া করবে। চেয়ারম্যান সুস্থ হয়ে উঠেন। আমাদের দলের এবং দেশের জন্য কাজ কতে পারেন সেই দোয়া করবেন।’

তিনি বলেন, ‘গত ১৪ তারিখে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিল অতিতের চাইতে সবচেয়ে বড় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলের মাধ্যমে নেতা-কর্মীরা উজ্জীবত হয়েছে।’

প্রতিটি নেতাকর্মীদের দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, দক্ষিণের সভাপতি এসএম ফয়সাল চিশতী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সাইদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

উল্লেখ রওশন এরশাদকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান করার পর থেকে সবগুলো সভা-মমাবেশ এরশাদ এবং রওশন এরশাদ অংশগ্রহণ করতেন। একজন আরেক কবিতা পাঠ করেও শোনাতেন। কিন্তু আজ এরশাদ অসুস্থতার কারণে মিলাদ মাহফিলে অংশ নিতে পারেননি। এরশাদ চোখের ব্যথার কারণে সামরিক হাসপাতালে এ ভর্তি হয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ