অসুস্থ হয়ে হাসপাতালে মওদুদ , শীঘ্রই নেওয়া হবে সিঙ্গাপুরে


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
বুকে ব্যথার সমস্যা নিয়ে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন।
বুকে ব্যথার সমস্যার পাশাপাশি তার শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসা করানো হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন ডাক্তাররা। সেই প্রেক্ষিতে মওদুদ আহমেদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিলো। করা হয়েছিলো ভিসার আবেদনও। এর মধ্যেই হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
ভিসা পেলে খুব শীঘ্রই তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













