অস্ত্রসহ ২ ডাকাত আটক পুলিশের অভিযান :টেকনাফে
টেকনাফের হোয়াইক্যং ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে ২ টি অস্ত্র ও মিয়ানমারের নাগরিকসহ দুই ডাকাতকে আটক করেছে।
আটককৃতরা হলো আকিয়াব মংডু এলাকার দীন মোহাম্মদ প্রকাশ শানু ছেলে মোঃ নুর হাফেজ (২৫) এবং নয়বাজার এলাকার নুরুল হকের ছেলে দোলোয়ার হোসেন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জুন ভোররাতে হাসাইন্নারটেক এলাকায় ১০/১৫ জনের সশস্ত্র ডাকাতদলের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে এলজিসহ দুইটি অস্ত্র ও ৫ রাউন্ড তাজা কার্তূজ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দোলোয়ার হোসেন ডাকাতি মামলার পলাতক আসামী। ধৃতদের অাদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













