বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অসৎ ব্যবসায়ীরা রাষ্ট্রের ক্ষতি করছেন: শিল্পমন্ত্রী

অসৎ ব্যবসায়ীরা ওজনে কারচুপি করে রাষ্ট্রের ক্ষতি করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, চিংড়িতে অপদ্রব্য প্রবেশের মাধ্যমে এই কারচুপি করে এরই মধ্যে তারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব ওজন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি আশা করি বিশ্ব ওজন দিবস উদযাপনের মধ্য দিয়ে দেশীয় শিল্প উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য-সেবার গুণগত মান সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে আরও মনোযোগী হবেন এবং দেশের রফতানি খাতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে নিজেদের ভূমিকা জোরদার করবেন।

বিএসটিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ওজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের সব ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। উন্নত দেশ বিনির্মাণে সবক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার জরুরি। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সবক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমেই ২০২১ সালে মধ্য আয়ের দেশ এবং ৪১-এ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। এতে আরও বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররাফ হোসেন ভূইঞা, বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী