অ্যাসিড দগ্ধ সেই মেয়েটিই এখন বিশ্বের ফ্যাশন আইকন (ভিডিও সহ)


তার মুখেই অ্যাসিড ছুঁড়েছিল আততায়ী৷ আয়নায় নিজের মুখ দেখতে এক সময় ভয় পেতেন নিজেই৷ কিন্তু সেখান থেকেই শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই।
সময় বদলে গিয়েছে। আজ তিনিই ফ্যাশন আইকন। নাম তার লক্ষ্মী ৷ ‘বিভা অ্যান্ড ডিভা’ ব্র্যান্ডের চলতি মুখ।
যখন ফ্যাশন ডিভা হিসেবে সাইজ জিরোদের নামই তালিকার প্রথমে থাকে সেখানে ‘ফ্যাশন অফ কারেজ’-এর মুখ লক্ষ্মী অবশ্যই ব্যতিক্রম। লক্ষ্মীর সাহস ও মনোবল, জীবনে ঘুরে দাঁড়ানোর লড়াই, অন্যান্য আক্রান্তদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা নজর কাড়ে এই ব্র্যান্ড কর্তাদের৷ সে কারণেই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সৌন্দর্যের চিরাচরিত ধারণাকে নস্যাৎ করে, লক্ষ্মীকেই তারা ফ্যাশনের মুখ হিসেবে বেছে নিয়েছেন৷
কেন এমন সিদ্ধান্ত নিল এই সংস্থা? মুখপাত্র আয়ুশি রাস্তোগি জানিয়েছেন, ‘শারীরিক সৌন্দর্যের বিচারে মেয়েদের বিচার করার যে চলতি ধারণা, তাকে চ্যালেঞ্জ জানাতেই এই সিদ্ধান্ত৷’
নিজেদের ফেসবুক পেজে এই নতুন মডেলের ক্যাম্পেনিংও শুরু করেছেন তারা।
মডেল হয়ে কেমন লাগছে তার? এমন প্রশ্নের জবাবে লক্ষ্মী জানিয়েছেন, তার আশা এই পদক্ষেপ সামাজিক চেতনা বাড়াতেও সাহাষ্য করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













