আইএসকে অর্থ তুলে দেওয়ার কাজ করতে গিয়ে ধৃত পাকমহিলা


আইএস জঙ্গিদের জন্য স্ত্রী এবং অর্থ সংগ্রহ করার কাজে যুক্ত থাকার অভিযোগে ছয় মহিলাকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। তাদের এই কাজে মূল টার্গেট হিসাবে ছিল অধ্যাপক, বড় ব্যবসায়ীদের স্ত্রী কিংবা কলেজ ছাত্রীরা। তাদের কাছে আইএস জঙ্গি সংগঠনের জেহাদি আদর্শের কথা বলে সংগঠিত করার দায়িত্বও ছিল ওই মহিলাদের উপর। বেশ কয়েকমাস ধরেই গোয়েন্দারা তাদের উপর নজর রাখছিল। শেষমেশ গ্রেফতার করা হয় তাদের। ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হার্ডডিক্স, ল্যাপটপ সহ বেশ কয়েকটি ডিভাইস। সেখান থেকে একগুচ্ছ নাম এবং বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। তার থেকে মনে করা হচ্ছে, আইএস জঙ্গিদের স্ত্রী নিয়োগ করার প্রক্রিয়াও চালাত তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













