বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ‘অ্যাঞ্জেলিনা জোলি’!

অভিনেত্রী ছিলেন না তিনি। ছিলেন না মডেলও। ছিলেন কুর্দিদের ওম্যান প্রোটেকশন ইউনিটের সক্রিয় সদস্য। লড়াই করেছেন জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে। কিন্তু, হলিউড স্টার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে মুখের মিল ছিল তার।

সেই ২২ বছর বয়সি সুন্দরী রামাজ়ান আনতারই হয়ে উঠেছিলেন আইএসের ত্রাস। টার্কি ও সিরিয়া সীমান্ত থেকে কুর্দিদের মহিলা বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তারই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

উত্তর সিরিয়ায় আইএসের বিরুদ্ধে একাধিক যুদ্ধে লড়াই করেছেন। কিন্তু, তিনি শহিদ হয়েছেন বলে “উই ওয়ান্ট ফ্রিডম ফর কুর্দিস্তান” নামে ফেসবুকে পেজে জানানো হয়েছে। কিন্তু, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে নানা মত উঠে আসছে।

অনেকেই বলছেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের সঙ্গে টার্কি প্রভাবিত সংগঠনের লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। তবে যেভাবেই তার মৃত্যু হোক না কেন আনতারকে লড়াকু কুর্দিশ যোদ্ধা হিসেবেই অভিহিত করেছেন অনেকে।

ওম্যান প্রোটেকশন গ্রুপ হল কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের একটি শাখা। যারা ইরাক ও সিরিয়ায় আইএসে বিরুদ্ধে নিরন্তর লড়াই করে চলেছে। আর আনতার ছিলেন সেই সংগঠনেরই একজন সক্রিয় সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প