আইএসের হাতে ধর্ষিত নারীর ভিডিও প্রকাশ [ভিডিও]


কেইলা মুলার নামের মার্কিন এই নারীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় আইএস প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে। তারপর সেই মার্কিন নারীর ওপর শুরু হয় আইএস জঙ্গিদের অত্যাচার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অত্যাচারের লাইভ ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক বিমান হামলার আগে বাঁচার জন্য আরজি জানিয়েছিলেন কেইলা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আরজিই শোনা হয়নি তার।
মার্কিন নারীর সেই অত্যাচারের ভিডিওটি আইএস জঙ্গিদের পক্ষ থেকেই কেইলার বাবা-মায়ের কাছে পাঠানো হয়। ভিডিওটির নাম ‘প্রুফ অফ লাইফ’। ভিডিওটি পরে কেইলার মা-বাবা এবিসি টিভি চ্যানেলে পাঠিয়ে দেন।
ভিডিওতে দেখা গেছে কেইলা বাঁচার জন্য আরজি জানাচ্ছেন এবং বলছেন এখানে পরিস্থিতি ভয়াবহ। ভিডিওতে কেইলা আরও বলছেন, “আমাকে এখানে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। আমি অসুস্থ বোধ করছি।”
এই ভিডিও দেখার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন কেইলার মা-বাবা। কেইলার মায়ের কথায় তার মেয়ে মানসিকভাবে খুবই শক্ত। কিন্তু দীর্ঘদিনের অত্যাচার তাকে একেবারেই ভেঙে দিয়েছিল ভেতর থেকে।
কেইলা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালে অগাস্ট মাসে তাকে সিরিয়ার অ্যালেপ্পো থেকে অপহরণ করে আইএস জঙ্গিগোষ্ঠী। দেখুন কেইলার সেই করুণ ভিডিও-
https://youtu.be/C2Mq_eW6rDQ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













