বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসে হানা থেকে বাঁচতে ইন্টারনেটে বন্ধ ৯৪টি সাইট

প্রজাতন্ত্র দিবসে আইএস জঙ্গিদের হামলা হতে পারে বলে সারা দেশে লাল সতর্কতা জারি হয়েছে একপ্রকার। প্রায় একডজন রাজ্যে এই জঙ্গিগোষ্ঠীর জাল ছড়িয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে মহারাষ্ট্রও।

আর সেজন্যই মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতা হিসাবে মোট ৯৪টি ইন্টারনেট সাইট বন্ধ করা হয়েছে। গত বছরে এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। আইএসের প্রভাবকে ঠেকাতেই এই পদক্ষেপ কার্যকর ভূমিকা নেবে বলেই মনে করছে পুলিশ।

ইন্টারনেটে আইএসের বিষ ছড়ানো আটকাতে একইভাবে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা ইন্টারনেটেরই আশ্রয় নিয়েছে। একইসঙ্গে ইন্টারনেটে চূড়ান্ত নজরদারি চলছে বলেও জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, আইএসের দাপট ঠেকাতে বিভিন্ন ধর্মের মানুষ ও নেতারা একজোট হয়ে প্রচার চালাচ্ছেন যাতে যুব সম্প্রদায় এতে ঝুঁকে না পড়ে। কেননা যুব সম্প্রদায়কে আটকাতে পারলেই আইএসকে এদেশে নির্বিষ করে দেওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, এজন্য এনআইএ-র সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন রাজ্যের পুলিশ প্রজাতন্ত্র দিবসের আগে মোট ১৪ জন আইএস সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প