শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইনমন্ত্রী: খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে

বিশ্বের বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী ডিগ্রী কলেজ মাঠে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী তিনি এ কথা বলেন।

খেলাধুলার পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মধ্যদিয়ে শিশুদের বেড়ে উঠার ওপর গুরুত্ব আরোপ করে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ এখন মাদকের ভয়াবহতায় আক্রান্ত। খেলাধুলা ও সাংস্কৃতিক সৃজনশীলতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে না পারলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’

আইনমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতি পারেনা এমন কিছু নেই, আমরা বঙ্গবন্ধু ও তার সহধর্মীনিসহ পচাত্তরের ১৫ আগস্টের খুনিদের বিচার করেছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মর্যাদার স্থানে নিয়ে গেছে। বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক উৎকর্ষতা বিকশিত করার মধ্যদিয়ে মর্যদার স্থান সমুন্নত রাখতে চায়। এজন্য শেখ হাসিনার সরকার যা-যা করা দরকার সবই করবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, কসবার পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ