আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন
মোহাম্মদ মুজাহিদের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা বুধবারের হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে হরতালের আগের দিন মঙ্গলবার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছে বিজিবি সদস্যরা।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা টহল শুরু করেছে।
জামায়াতের ডাকা এ হরতালকে কেন্দ্র করে বিজিবির পাশাপাশি রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত পুলিশি তল্লাশির।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে মঙ্গলবার সকালে রায় দেন আপিল বিভাগ। রায়ের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় জামায়াত।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













