বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ :পানামা পেপারস

পানামা পেপারসে কর ফাঁকি ও অর্থচারকারী বিশ্বনেতাদের তালিকায় নাম থাকায় বিতর্কের মুখে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। মঙ্গলবার তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। পানামা পেপারসে ফাঁস হয়ে যাওয়ার পর এই প্রথম কোন দেশে রাষ্ট্রপ্রধান পদত্যাগ করলেন।

এর আগে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছিলেন গুনলাগসন। তবে রাষ্ট্রপতি তার সেই অনুরোধ প্রত্যাখান করেছিলেন।

সোমবার পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এসব নথিতে বিশ্বের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়ার তথ্য উঠে আসে। নথির মধ্যে দেখা গেছে, স্ত্রীর সঙ্গে উইনট্রিস নামে যৌথ মালিকানায় একটি কোম্পানি রয়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর। তার বিরুদ্ধে লাখ লাখ মার্কিন ডলারের সম্পদ গোপন করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পরপর প্রধানমন্ত্রীর পদ থেকে গুনলাগসনের সরে যাওয়ার বিষয়টি সামনে চলে আসে। তবে গুনলাগসনের দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার স্ত্রীও আর্থিকভাবে লাভবান হননি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। প্রথমে রাষ্ট্রপতিকে পার্লামেন্ট ভেঙ্গে অনুরোধ জানালেও প্রত্যাখাত হন গুনলাগসন। পরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন কৃষিমন্ত্রী সিগুরদুর ইঙ্গি জোহানসন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প