সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইসিইউতে সৈয়দ শামসুল হক

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন লেখক সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ (সোমবার) দুপুর ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে স্থানান্তর করা হলেও তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাড় ও যকৃতসহ লেখকের শরীরের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজেদুর রহমান সোমবার রাত সোয়া ১০টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বর্তমানে ক্যান্সার কেয়ার সেন্টারের কনসালটেন্ট ডা. অসীম কুমার সেন গুপ্তের অধীনে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, সৈয়দ শামসুল হক ১ সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, চার মাস আগে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। সেখানে ক্যান্সারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেয়া হয়। চিকিৎসায় উন্নতি না হাওয়ায় লন্ডনের চিকিৎসকরা শামসুল হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে লেখক দেশে ফিরে আসেন।

সাজেদুর রহমান জানান, লেখকের পরিবারের সদস্যদেরকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হচ্ছে। আজও চিকিৎসকরা পরিবারের সদস্যদের সঙ্গে কবির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঘণ্টা দেড়েক আলাপ-আলোচনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ