রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগের কাছে শেখার আছে : শেখ হাসিনা

দলকে কীভাবে সুসংগঠিত করতে হয় অন্যদের তা আওয়ামী লীগের কাছ থেকে শেখার আছে বলে মনে করেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে সম্মেলন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা যে উন্নয়ন করেছি সেই কথা জনগণের কাছে নিয়ে আগামীতে ভোটের জন্য যেমন ক্যাম্পেইন করতে হবে, সাথে সাথে দলকে সুসংগঠিত করতে হবে। আবার ভোটকেন্দ্রভিত্তিক কমিটি করে ওই এলাকার অঞ্চলের ভোটারদের সাথে গণসংযোগ করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে যেন আবারো আমরা নির্বাচনে জয়ী হয়ে আমাদের উন্নয়নের কাজের ধারাগুলো অব্যাহত রাখতে পারি।’

আওয়ামী লীগ কোনো ভূঁইফোড়ের দল না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীত ঐহিত্যের সঙ্গে সংগঠন হিসেবেও এই দল শক্তিশালী।

দলীয় প্রধানের প্রত্যাশা আগামীতে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের সেবা করবে। অন্যদিকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন শেখ হাসিনা। এজন্য মানুষের মন জয় করে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ