বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগের লোকজন বেইমানি করেছে : আফজল খান

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজিত আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খান বলেন, দলের লোকজনের বেইমানির কারণে পরাজয় হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে আফজল খান এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খান বলেন, ‘রেজাল্ট তো গণমাধ্যমে দেখছেন। কী কারণে আমরা হারতে যাচ্ছি সেটাও তো মিডিয়ায় বলা হচ্ছে, দেখানো হচ্ছে। মূলত আওয়ামী লীগের লোকজনের বেইমানির কারণেই এটা হয়েছে। ’

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু বেসরকারি ফলাফলে মেয়র পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

কে কে বেইমানি করেছে এমন প্রশ্ন করা হলে এ বিষয়ে আফজল বলেন, ‘আমি কিছু বলব না। ’

এ সময় আওয়ামী লীগ থেকে মনোনীত স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রসঙ্গ তুললে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বাহাউদ্দিন বাহার বলেন, ‘অনেক চেষ্টা করেও পাস করাতে পারলাম না। এ জন্য অনেক কষ্ট হচ্ছে। ’

কুসিক নির্বাচনে দলের কেউ বিরোধিতা করেছে কি না তা এখনো স্পষ্ট নয় বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, দলীয় কোন্দলে এমন কিছু হয়ে থাকলে এলাকায় খবরাখবর নিয়ে পরে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এনটিভি

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী