মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘আওয়ামী লীগ নির্বাচনের মাঠে সব সময় প্রস্তুত’

আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের মাঠে সব সময়ই প্রস্তুত রয়েছে।’

ডা. শামসুল আলম খান মিলনের ২৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘হাজারো প্রতিকূলতা, প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে; তখন একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল অশুভ শক্তির অপতৎপরতা রুখে দিতে হবে।’

চিকিৎসকদের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. মিলন ছিলেন সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক। তিনি স্বপ্ন দেখতেন গ্রামগঞ্জে বসবাসকারী দরিদ্র মানুষও যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। ডা. মিলনের স্বপ্ন পূরণে চিকিৎসকরা রোগীদেরকে সেবা দিবেন এটাই মানুষের প্রত্যাশা।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘শহীদ ডা. মিলনের আত্মত্যাগ তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছিল।’

শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার বলেন, ‘মিলনের ছিল দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। চিকিৎসক হিসেবে মিলন সব সময় চাইতো দেশের গরীব রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে। আজ মিলন নেই, তবু চিকিৎসকদের মাঝেই আমি আমার মিলনকে খুঁজে পাই।’

এ সময় আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে