বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগ নেতাদের বাড়ি কি জঙ্গি প্রজনন কেন্দ্র?

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, আওয়ামী লীগ নেতাদের বাড়িতেই এখন জঙ্গি পাওয়া যায়। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে তাদের বাড়ি কি জঙ্গি প্রজনন কেন্দ্র?

রোববার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক গোলটেবিল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম`৭১-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও জাতীয় ঐক্য’ শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তামিমদেরকে পাওয়া যায় আওয়ামী লীগের বাড়িতে, কল্যাণপুরে জঙ্গি ধরা পরে তাও আওয়ামী লীগ নেতার বাড়িতে, গুলশানের হামলার সঙ্গেও আওয়ামী লীগ নেতাদের সন্তানরা জড়িত। কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন?

শফিউল আলম প্রধান বলেন, প্রধানমন্ত্রী জনগণের কথা শুনেন না, বিরোধী দলের কথা শুনেন না, এমনকি মন্ত্রীসভার কারো কথাও শুনেন না। মন্ত্রীসভার মিটিংয়ে প্রবেশের আগে ব্রিফকেইস তল্লাশি করা হয়। প্রধানমন্ত্রী তাহলে কার কথা শুনেন প্রশ্ন করেন তিনি।

রামপালের বিরুদ্ধে কথা বলা যদি ভারত বিরোধী হয় তাহলে সমগ্র দেশ ভারত বিরোধী হবে বলেও মন্তব্য করের ২০ দলীয় জোটের এই নেতা।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি অর্ডার দিয়ে এমপি মন্ত্রী বানাতে পারেন, কিন্তু আরেকটা সুন্দরবন বানাতে পারবেন না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী