বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া।

আজ শনিবার সকালে ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির ত্রিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ফখরুল এ মন্তব্য করেন।

‘যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে দেখলে মনে হয়, রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে’, বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ফখরুল আরো বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া না হলে আওয়ামী লীগ অপর একটি রাজনৈতিক জোটকে (২০-দলীয় জোট) ভাঙার চেষ্টা করত না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে ক্ষমতাসীন দল। ভিন্ন মত পোষণকারীদের গুম-খুন-অপহরণ করা হচ্ছে।

পুরো অর্থনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে। ওই সময় তিনি আরো বলেন, ভোটাধিকার ফিরে পেতে মতভেদ ভুলে সব-শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী