আকাশে প্লেন ক্র্যাশ করলেও বেঁচে যাবেন যাত্রীরা!


সম্প্রতি কয়েকবার প্লেন ক্রাশের ঘটনায় অনেক যাত্রী মারা গেছেন। অনেকে আবার আতঙ্কিত হয়ে পড়ছেন প্লেনে চড়া নিয়ে। সেই মূহুর্তে একটি সুসংবাদ দিলো ইউক্রেনের ইঞ্জিনিয়াররা।
তারা দাবি করেছেন, ভবিষ্যতে প্লেন ক্র্যাশ করলেও সেই বিমানের যাত্রীরা সুরক্ষিত থাকবেন। সেই প্রযুক্তি তাঁরা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছেন। কী ভাবে বাঁচবেন যাত্রীরা? এই ইঞ্জিনিয়াররা জানাচ্ছেন, মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি হলে বা অন্য কোনও কারণে বিমান ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হলে, তত্ক্ষণাত্ যাত্রীদের কেবিনটি প্লেনের ইঞ্জিন-সহ মূল কাঠামো থেকে আলাদা হয়ে যাবে। খুলে যাবে প্যারাশ্যুট।
কেবিনটি শুকনো ডাঙায় হলে একরকম ভাবে ল্যান্ড করবে, আবার জলে গিয়ে পড়লে যাতে ডুবে না যায়, সেই মতো ব্যবস্থাও থাকছে। তার পর, ধীরে সুস্থে যাত্রীরা বিমানের ওই কেবিন থেকে বেরিয়ে আসতে পারবেন। দুর্ঘটনার কোনও আঁচ লাগবে না যাত্রীদের। জানা গিয়েছে, পরিকল্পনা মতো দ্রুত কাজ এগোচ্ছে। প্রাথমিক পরীক্ষায় তাঁরা সফলও হয়েছেন। আরও ভাঙাগড়া করে, খুব শিগগিরই চলে আসছে ইউক্রেনীয় এই বিমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













