আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা


আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৫১তম পর্ব। গত শুক্রবার শুরু হয়ে রবিবার বেলা সোয়া ১১টায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দুই পর্বের ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ৮ জানুয়ারি। আর ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়।
রবিবার ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মারকাজের সূরা সদস্য হযরত মাওলানা মুহাম্মদ সা’দ।
মোনাজাতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি দু’হাত তুলে মহান আল্লাহর দরবারে নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
আয়োজকদের ধারণ, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ-বিদেশের ৩০ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
এদিকে, ইজতেমার দ্বিতীয় পর্বে এক বিদেশিসহ ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় মরদেহ পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন লাশের জিম্মাদার মো. আদম আলী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













