আখেরি মোনাজাত আজ


এবছর প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। রাতে ইজতেমার শীর্ষ মুরুব্বিদের মাশওয়ারায় (পরামর্শে) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগের অন্যতম প্রবীণ ও শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদ। তিনি ইজতেমার সময় বেশ কয়েকবার আম বয়ান করে থাকেন।
আখেরি মোনাজাতের আগে মুসল্লিদের বিশেষ করে যারা বিভিন্ন মেয়াদে জামায়াতে যাচ্ছেন উদ্দেশ্যে হেদায়েতি বয়ান অনেকটা তার জন্যই নির্ধারিত।
মাওলানা সাদের দাদা মাওলানা ইউসুফ আলীও তাবলিগের কাজের সঙ্গে জড়িত ছিলেন। মাওলানা সাদ তাবলিগের সাথীদের কাছে অতিপ্রিয় ব্যক্তিত্ব। তার বক্তব্য সব মহলে সমাদৃত।
মাওলানা সাদ ২০১৫ সালের বিশ্ব ইজতেমায় সর্বপ্রথম আখেরি মোনাজাত পরিচালনা করেন।
এর আগে ইজেতেমার আখেরি মোনাজাত পরিচালনা করতেন দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি ১৯৯৬ সাল থেকে ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর গতবার থেকে মাওলানা সাদ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













