আগামীকাল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ২০-দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আগামীকাল বুধবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে জোট নেতাদের সঙ্গে বসবেন খালেদা জিয়া।
চলমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের ভবিষ্যৎ কর্মসূচি, আন্দোলন, কর্মপরিকল্পনা ইত্যাদি ইস্যুতে বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।
আগামী দু-একদিনের মধ্যে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দেশ ছাড়ার আগে শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বসতে যাচ্ছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













