আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
আগামী বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হলেও দেশে চলমান ঘটনাবলিও এতে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব থেকে আজ সন্ধ্যায় ঢাকা ফেরেন শেখ হাসিনা। এই সফরে উমরাহ ও মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত ছাড়াও সৌদি বাদশার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনার এবারের সৌদি আরব সফরকে যুগান্তকারী বলছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
তিনি বলেন, বিমানবন্দরে ক্রাউন প্রিন্সের অভ্যর্থনা, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা এবং নৈশভোজে যে সন্মান এবার প্রধানমন্ত্রীকে দেখানো হয়েছে, তা ‘অভূতপূর্ব’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













