আগামীকাল লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে শুক্রবার রাতে বাংলাদেশ ত্যাগ করবেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫০৫ নম্বর ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।
ব্রিটিশ হাইকমিশন থেকে বুধবার দুপুরে খালেদা জিয়ার ব্রিটিশ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দীন আহমেদ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও লন্ডনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালে কর্মসূচির পুরো বিষয়টি এককভাবে তদারকি করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













