আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহালের প্রতিবাধে বুধবার (৩১ আগস্ট) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। তিনিসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













