আগামীকাল হাজিরা দিতে আদালতে যাবেন খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সকালে সময় সংবাদকে এ খবর নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
গত ৩ সেপ্টেম্বর এ দুই মামলার শুনানি দিন ধার্য থাকলেও স্বাস্থ্যগত কারণে আদালতে যাননি বেগম জিয়া। পরে বেগম জিয়ার আইনজীবীদের উপস্থিতিতে ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা।
সেদিন মোট ৩ ব্যাংক কর্মকর্তা আদালতে সাক্ষ্য দেন। এদের মধ্যে একজনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
অন্যদিকে জিয়া অর্ফানেজ ট্রাস্ট মামলায় গ্রহণ করা সাক্ষ্যগ্রহণের বিষয়টি বিচারাধীন থাকার আবেদনের একটি আদেশ বাদীপক্ষ আদালতে উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী তারিখে ওই মামলায় বাদীকে জেরার আদেশ দেন বিচারক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













