রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামী ধাপে ইউপি নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী কয়েক ধাপের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, নির্বাচনে যে সব স্থানে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে কারো গাফিলতি থাকলে সে ব্যাপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক ধাপের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ হবে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলে আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দু-একটি জায়গা ছাড়া সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম ধাপের নির্বাচন সহিংসতায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। নির্বাচনের দিন ১১ জন নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশে ই-পাসপোর্ট চালু হবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ