শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামী পহেলা রমজান থেকে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট!

আগামী পহেলা রমজান থেকে মাংস ব্যবসায়ীরা সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অথবা ধর্মঘট কর্মসূচি পালন করতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম। গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১০ টায় ফোনে তিনি এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইতি মধ্যেই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী রোববার ( ৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হতে পারে। ‘কর্মবিরতি অথবা ধর্মঘট কর্মসূচি পালন মাংস ব্যবসায়ীরা কেন রমজান মাস থেকেই করবেন?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছে আমরা বেশ কিছু দিন ধরে কিছু দাবি করে আসছি। কিন্তু সরকার আমদের দাবিগুলো নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না। তাই আমরা রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে ১৫ দিনের সময় বেঁধে দেব। এর ভিতরে আমাদের দাবি না মানা হলে আমরা পহেলা রমজান থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অথবা ধর্মঘট কর্মসূচি পালন করব।

তিনি বলেন , আমাদের দাবিগুলো হল: মাংসের দাম ৩’শ টাকার মধ্যে আনতে হবে, গাবতলী হাটের চাঁদাবাজি বন্ধ করতে হবে, ট্যানারি শিল্প বন্ধ নয় স্থানান্তরিত করতে হবে, সরকারিভাবে জবাই খানা নির্মাণ করতে হবে এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতিকে ডেলে সাঁজাতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে