আগামী বছরের শুরুতে খুলনা-কলকাতা রেল উদ্বোধন


খুলনায় নির্মাণাধীন আধুনিক রেলস্টেশন ও খুলনা-কলকাতা রুটের উদ্বোধনের জন্য নতুন বছরের ১৫ জানুয়ারি সম্ভাব্য দিন হিসেবে রাখা হয়েছে। এ জন্য খুলনার পাশাপাশি বেনাপোলেও উন্নয়নমূলক কাজসহ সার্বিক প্রস্তুতি চলছে। খুলনা আধুনিক রেলস্টেশনের ৭৫ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা যায়। বাকি ২৫ ভাগ কাজ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী জানান, খুলনার আধুনিক রেলস্টেশন থেকেই খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু করবে। আধুনিক স্টেশন উদ্বোধনের দিন থেকেই এই রুট চালু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সম্ভাব্য দিন হিসেবে ১৫ জানুযারিকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা ও প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
প্রথমে খুলনা কলকাতা রুট চালু এবং আধুনিক রেলস্টেশনের উদ্বোধনের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ওই সময় প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজটি সস্পন্ন করতে আরও কিছুদিন লাগবে। তাই সম্ভাব্য দিন হিসেবে ১৫ জানুয়ারিকেই বিবেচনায় রাখা হচ্ছে।
তিনি আরও জানান, কলকাতা রুটে ট্রেন চালু করার জন্য বেনাপোলে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেখানে প্লাটফর্ম, যাত্রী হল, নিরাপত্তায় জিআরপি ও কাস্টমস হাউজ নির্মাণের কাজ চলছে। সব প্রস্তুতি শেষ করেই খুলনা-কলকাতার নতুন রুট চালু করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













