আগামী বছর ব্যাংক খাতে ছুটি ২৩ দিন
ক্যালেন্ডার ইয়ারে ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ। তথ্য মতে ২০১৬ সালে ব্যাংক খাতে মোট ২৩ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
তালিকায় আগামী বছরেও দুই ঈদেই তিন দিন করে ছুটি থাকবে, যা এক সঙ্গে ব্যাংকারদেরসর্বোচ্চ ছুটি। অন্যান্য ছুটিগুলো এক দিন করে নির্ধারণ করা হয়েছে। এছাড়া (১ জুলাই ও ৩১ ডিসেম্বর) এই দুই দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছে। একটি শুক্রবার ও অন্যটি শনিবার।
বুধবার বাংলাদেশ ব্যাংকের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানা গেছে।
এক নজরে দেখে নিন ছুটির দিনগুলো – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শব-ই-বরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













