কর্মীসভায় অর্থমন্ত্রী
আগামী বাজেট হতে পারে সাড়ে ৩ লাখ কোটি টাকার


২০১৬-১৭ অর্থবছরে বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার দুপুরে সিলেটে কাজী নজরুল অডিটরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগে ৯১-৯২ হাজার কোটি টাকা বাজেট হতো। এখন তা তিন লাখ পেরিয়ে। তাই আগামী বাজেটও ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার সমপর্যায়ের হবে।
উল্লেখ্য, চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ২৫১ কোটি টাকা। যা ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













