শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগাম নির্বাচনের আভাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগাম নির্বাচনের আভাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই জাতীয় নির্বাচন আসছে। নির্বাচন কমিশন জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন।

২ নভেম্বর বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ২নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

বক্তব্যে দেশে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ডাকে সারা বাংলা আজ এক হয়ে গেছে। আমার সরকার, আমরা যে সফলতা অর্জন করেছি, সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে তা বৃথা হয়ে যাবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি হাতিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত দৌঁড়াচ্ছি।আমাদের পেছনে জনগণ আছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলা করবো।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী আবু সাইয়িদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এএসপি সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে