আজকের ছাত্রদের মাঝেই লুকিয়ে রয়েছে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল: সৈয়দ আশরাফ


জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তোমার যারা আজ ছাত্র, তারাই আগামীতে এ দেশের নেতৃৃত্ব দেবে। কাজেই, তোমাদের নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তোমাদের মাঝেই লুকিয়ে রয়েছে, বঙ্গবন্ধু, সৈয়দ নজরুলের মতো বহু প্রতিভা।
শনিবার দুপুর ১২টায় ময়মনসিংহের টাউন হলে তারেক স্মৃতি অডিটরিয়ামে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সব কথা বলেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা প্রশাসক মো. খলিলুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













