আজিজ আহমদকে সরিয়ে বিজিবিতে নতুন ডিজি


বিজিবির মহাপরিচালক আজিজ আহমদকে সরিয়ে নতুন মহাপরিচালক করা হয়েছে মেজর জেনারেল আবুল হোসেনকে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জেনারেল আবুল হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মেজর জেনারেল আবুল হোসেন বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন।
আজিজ আহমদ ২০১২ সালের ডিসেম্বরে বিডিআর-এর ডিজি হিসাবে দায়িত্ব নেন।
তাঁর নেতৃত্বেই বিজিবি নতুন রূপ ফিরে পায়। বাংলাদেশের এই সীমান্ত রক্ষী বাহিনীকে ঢেলে সাজানো হয়। তার আমলেই বিডিআর বিদ্রোহের বিচারের রায় হয়। এটি এখন হাইকোটে শুনানির অপেক্ষায় রয়েছে।
রক্তাক্ত বিডিআর বিদ্রোহের পর থেকেই মেজর জেনারেল আজিজ আহমদ মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর আমলেই বিডিআর-এর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়।
যোগাযোগ করা হলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা ঢাকাটাইমসকে বলেন, মহাপরিচালক পদে পরিবর্তনের বিষয়ে আমরা কিছু জানি না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













