শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আজ বিএসসি টাওয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শিপিং করপোরেশন-বিএসসি’র নবনির্মিত বাণিজ্যিক ভবন ‘বিএসসি টাওয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিএসসি’র রাজধানীর দৈনিক বাংলা মোড়ের ২৫ তলার এ বাণিজ্যিক ভবন উদ্বোধন করবেন তিনি।

দশ কাঠার অধিক পরিমাণ জমিতে ভূমিকম্প সহনীয় ২৫তলা অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণে বিএসসির নিজস্ব তহবিল থেকে ৬৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে। টাওয়ারে ২৫টি ফ্লোরে আনুমানিক ১ লাখ ২৯ হাজার বর্গফুট স্পেস রয়েছে।

গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি বেইজমেন্টসহ পাঁচটি ফ্লোর, গাড়ি উঠানামার জন্য দুটি কার লিফট, একটি পৃথক ফায়ারম্যান লিফট, উচ্চ গতিসম্পন্ন তিনটি প্যাসেঞ্জার লিফট, দুটি প্রশস্ত সিঁড়ি ও একটি র‌্যাম্প রয়েছে। প্রতি ফ্লোরে ভাড়াযোগ্য অফিস স্পেস রয়েছে ৪ হাজার বর্গফুট।

বিএসসি’র নিজস্ব ভবন নির্মাণের জন্য ১৯৭৩ সালে তৎকালীন ডিআইটি থেকে বর্তমানে দৈনিক বাংলা মোড়ে প্লটটি বরাদ্দ পাওয়া যায়। তবে পরিকল্পনা করেও এ জমিতে ভবন নির্মাণ সম্ভব হয়নি। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খানের নিজস্ব উদ্যোগ ও বিএসসি’র প্রস্তাব অনুযায়ী সংস্থার আয় বৃদ্ধির জন্য ঢাকায় আধুনিকমানের বিএসসি’র আঞ্চলিক অফিস-কাম-বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়।

সে অনুযায়ী নৌপরিবহণ মন্ত্রী ২০১১ সালের ২৭ জুলাই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ভবন নির্মাণাধীন অবস্থায় ২০১৩ সালের ৯ অক্টোবর চতুর্থ তলায় বিএসসি’র আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন।

গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তর টাওয়ারটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ