আজ রাতেই আবার হানা দিবে ঝড়ো বৃষ্টি
টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পরে আজ রাতেই দেশের কিছু জায়গায় ঝড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অফিসটি বলছে, শনিবার রাতে ঢাকার উত্তর অংশ ও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
এসময় বজ্র ও শীলা বৃষ্টি এমনকি ঝড়ো হাওয়া বইতে পারে। রাজধানী ঢাকার উত্তর অংশসহ গাজীপুর জেলা থেকে সিলেট অঞ্চল পর্যন্ত বৃষ্টি হতে পারে।
তবে ঢাকার দক্ষিণ অংশে ও দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির কোন লক্ষণ দেখছে না আবহাওয়া অফিস। বৃষ্টি না হলেও উত্তরের বৃষ্টির কারণে শীতল হাওয়া বইবে সারা দেশে।
বৈশাখের শুরুতেই প্রকৃতির খরতাপের প্রকোপ কাটাতে রাতের এই বৃষ্টি হয়তো খানিকটা স্বস্তি এনে দেবে জনজীবনে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













