আজ ২০ দলের বিক্ষোভ, গ্যাস-বিদ্যুতের দামবৃদ্ধির প্রতিবাদে!
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রোববার সারা দেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করবে ২০ দলীয় জোট। বুধবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এর আগে এক বিবৃতিতে শনিবার ওই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও জন্মাষ্টমীর কারণে তা একদিন পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়।
জানা গেছে, বিদ্যুৎ, গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিলের দাবিতে সোচ্চার হোন এ শিরোনামে জোটের পক্ষ থেকে একটি প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রচারপত্রে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। না হলে আগামী ডিসেম্বরে সরকার আবারও গ্যাসের মূল্যবৃদ্ধি করবে বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













