আট গরু বিক্রেতাকে ছুরিকাঘাত, টাকা ছিনতাই


রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আট গরু বিক্রেতাকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন রেজাউল করিম নামে আহতদের এক আত্মীয়। আহত ব্যক্তিদের বাড়ি রাজশাহীতে।
আহতরা হলেন মোজাফফর (৩৮), আহমদ (৩৫), মামুন (৩০), রোজাউল (২৪), বাবর আলী (৫৫), খোকন (৪২), শামছুল (২৮), আকবর (৪০)।
আহত বাবর আলী বলেন, ‘সোমবার দিবাগত রাত আড়াইটায় বাড্ডা হাজির হাটে গরু বিক্রি করে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় একটি ট্রাক আমাদের গাবতলী বাস টার্মিনালে পৌঁছে দেওয়ার কথা বলে। পরে বাড্ডা এলাকায় এলে ট্রাকে থাকা কয়েকজন আমাদের মারধর করে টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে আমাদের ছুরিকাঘাত করে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।’
বাড্ডা থানার ডিউটি অফিসার জয়ন্ত কুমার মণ্ডল বলেন, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এর সঙ্গে কারা জড়িত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













