মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আট বছরে একবারও পাকিস্তানে গেলেন না ওবামা

২০১৭ সালের জানুয়ারিতে উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব তুলে দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই আট বছরে এক বারও ইসলামাবাদ যাননি তিনি।
যা এক কথায় অভিনবই বলা যায়। তিন দশকে মার্কিন প্রেসিডেন্ট যাঁরা হয়েছেন তাঁরা পাকিস্তান সফর করেছেন। এমনকী ভারতে এলে ফিরতি পথে ইসলামাবাদ ছুঁয়ে যেত মার্কিন প্রেসিডেন্ট–এর বিমান। ওবামা এই নিয়মের অবসান ঘটিয়েছেন।

ওবামার বিদায় বেলায় এই পরিবর্তন নিয়ে জোর চর্চা হচ্ছে। এই নিয়ে মার্কিন প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেছেন, ‘‌পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। বিশেষ করে যখন আমাদের জাতীয় নিরাপত্তার কথা ভাববেন। গত আট বছরে আমাদের সম্পর্ক আগের মত মসৃণ নেই। ’‌ পাকিস্তান বারবারই জানিয়েছিল তাঁদের দেশে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন নেই। অবশেষে অ্যাবোটাবাদে লাদেনকে হত্যা করতে সমর্থ হয়েছে মার্কিন সেনা।

তাছাড়া একের পর এক সন্ত্রাসী হামলায় নাম জড়িয়েছে পাকিস্তানের। পাকিস্তানকে মিথ্যাবাদী মনে করেছেন ওবামা। আর এই বিশ্বাসভঙ্গের কারণেই পাকিস্তানকে আর পাত্তা দেননি তিনি। এই অবস্থায় সকলকে অবাক করেই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রশংসা করেছেন। – আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প